সদ্য প্রকাশিত
রাজশাহী

রাবিতে শহীদ শাহজাহান সিরাজের ৩২তম মৃত্যুবার্ষিকী পালিত

নিউজ ডেস্ক২২ ডিসেম্বর ২০১৬১ মিনিট পড়া
রাবিতে শহীদ শাহজাহান সিরাজের ৩২তম মৃত্যুবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক:

শহীদ শাহজাহান সিরাজের ৩২তম মৃত্যুবার্ষিকী আজ। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১১ টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্টেশনে ৮০’ দশকের ছাত্রনেতা শহীদ শাহজাহান সিরাজের স্মৃতি ফলকে শ্রদ্ধা নিবেদন করেন ৮২-৯০ দশকের ছাত্র সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দরা।

 

এ সময় ৮২-৯০ সালের ছাত্র সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন আসাদুজ্জামান আসাদ, সরিফুল ইসলাম বাবু, শফিকুল ইসলাম শফিক, আতিকুজ্জামান, এ্যাড. লায়েব উদ্দিন লাভলু, মেরাজুল আলম, রবিউল আলম বাবু, আবু সালেহ, শাহরিয়ার সন্দেশ, আব্দুল লতিফ, ফেরদৌস জামিল টুটুল, নুরুল ইসলাম হিটলার, আব্দুল্লাহ আল মাসুদ শিবলী, আরিফুল ইসলাম এমি, কামরুজ্জামান চঞ্চল, কাওসার আহমেদ, শফিকুজ্জামান শফিক, মোঃ শরিফুল ইসলাম, বিপ্লব সহ সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ।

 

শহীদ শাহজাহান সিরাজ স্বৈরশাসকের বিরুদ্ধে আন্দোলনের অগ্রদুত ছিলেন। ১৯৪৮ সালের ২২ ডিসেম্বর সামরিক শাসন বিরোধী ৪৮ ঘন্টা হরতাল পালন করতে গিয়ে বিডিআর এর গুলিতে শহীদ হন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের শেষ বর্ষের শিক্ষার্খী শাহজাহান।

স/শ