সদ্য প্রকাশিত
রাজশাহী

৬৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাবি শাখা ছাত্রলীগের প্রস্তুতি সভা

নিউজ ডেস্ক২১ ডিসেম্বর ২০১৬১ মিনিট পড়া
৬৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাবি শাখা ছাত্রলীগের প্রস্তুতি সভা

নিজস্ব প্রতিবেদক:

আগামী ৪ জানুয়ারী বাংলাদেশ ছাত্রলীগের ৬৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেল ৪টায় রাবির শেরে বাংলা এ কে ফজলুল হক হলের শহীদ মোহাম্মদ আলী মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

রাবি শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়ার সভাপতিত্বে ও সাধারন সম্পাদক ফয়সাল আহমেদ রুনুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ছাত্রলীগ  কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের অন্যতম সহ-সভাপতি আনিকা ফারিহা জামান অর্না।

 

প্রস্তুতি সভায় বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সহ-সভাপতি আনিকা ফারিহা জামান অর্ণা আসছে ৪ জানুয়ারি বাংলাদেশ ছাত্রলীগের ৬৯তম প্রতিষ্ঠা বার্ষিকীকে স্বরনীয় করে রাখার জন্য ও রাবি শাখা ছাত্রলীগ কে আরও গতিশীল করার জন্য নেতা কর্মীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

এসময় বাংলাদেশ ছাত্রলীগের রাবি শাখার নব নির্বাচিত নেতৃবৃন্দ, সাবেক নেতৃবৃন্দ ও বিভিন্ন হল ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

স/অ