দুর্গাপুর প্রতিনিধি:
দুর্গাপুরে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।বুধবার সকালে দুর্গাপুর থানা পুলিশের আয়োজনে উপজেলা পানানগর ইউনিয়ন পরিষদ হলরুমে এই ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে অত্র ইউপি চেয়ারম্যান আজাহার আলী খান-এর সভাপতিত্বে ও এসআই আবদুস সালামের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার পুঠিয়া সার্কেল আসলাম উদ্দিন,দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আলম,ধোকড়াকুল ডিগ্রী কলেজের প্রভাষক আব্দুর রহিম খন্দকার,মুক্তিযোদ্ধা আলহাজ্ব মজিবর রহমান,পানানগর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গোলাম সারোয়ার,ইউপি আ.লীগের সভাপতি রমজান আলী, গোটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আদম আলী প্রমূখ।
স/অ










