সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
নওগাঁ

সংখ্যালঘুদের বসতবাড়ী উচ্ছেদ ও অগ্নি সংযোগের প্রতিবাদে ধামইরহাটে মানববন্ধন

নিউজ ডেস্ক২১ ডিসেম্বর ২০১৬২ মিনিট পড়া
সংখ্যালঘুদের বসতবাড়ী উচ্ছেদ ও অগ্নি সংযোগের প্রতিবাদে ধামইরহাটে মানববন্ধন

নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর ধামইরহাটে সংখ্যালঘুদের বসতবাড়ী উচ্ছেদ ও অগ্নি সংযোগের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর ১২টায় উপজেলা ক্যান্টিন চত্ত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

গোবিন্দগঞ্জে সাঁওতাল পল্লীর বসতিতে অগ্নি সংযোগ, হত্যা, বসতি উচ্ছেদ, নাসিরনগরে হিন্দু এলাকায় এবং দিনাজপুর হরিজন সম্প্রদায়ের সাথে অগ্নি সংযোগ ও ভাংচুরসহ সারা দেশে সংখ্যালঘুদের উপর নির্যাতন, মন্দির ভাংচুর এবং ধামইরহাট উপজেলার দেবোত্তর ও শ্বশানের জমি জবর দখলের প্রতিবাদে এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।

হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদ ধামইরহাট শাখা, আদিবাসী বহুমুখী সমবায় সমিতি, জাতীয় আদিবাসী পরিষদ ও পূজা উদযাপন কমিটির উদ্যোগে আয়োজিত এ মানববন্ধন কর্মসূচী চলাকালীন বক্তব্য রাখেন হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের জেলা সম্পাদক চিত্ত রঞ্জন সাহা, ঐক্য পরিষদের কেন্দ্রীয় সদস্য এডভোকেট নিরঞ্জন সাহা, নারী নেত্রী মুন্নি সাহা, তাড়াদেব, জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক দেবলাল টুডু, পূজা উদযাপন পরিষদের সভাপতি বৈদ্যনাথ কর্মকার, সাবেক ইউপি চেয়ারম্যান এডভোকেট আইয়ুব হোসেন, সাবেক ইউপি সদস্য রামজনম রবিদাস, খোকা মাহাতো, ঈশ্বর মার্ডি, বিমল টুডু, বিশ্বনাথ টুডু, সীতা মার্ডি, প্রদীপ লাল আগারওয়াল প্রমুখ।

 
মানববন্ধনে উপজেলা বিভিন্ন স্থান শত শত সংখ্যালঘু সম্প্রদায়ের নারী, পুরুষ ও শিশু অংশ গ্রহণ করেন। পরে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
স/শ