নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁয় ডায়াবেটিক সমিতির ২৫তম বার্ষিক সাধারন সভা-২০১৬ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে ডায়াবেটিক সমিতির মিলনায়তনে এ সাধারন সভা অনুষ্ঠিত হয়।
ডায়াবেটিক সমিতির সভাপতি জেলা প্রশাসক ড. মোঃ আমিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সাধ্রান সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, সহ-সভাপতি মোখলেছুর রহমান চৌধূরী ও দীপক কুমার দেব, সাধারন সম্পাদক আব্দুস সালাম, যুগ্না সম্পাদক শহীদুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী আবুল কালাম আজাদ ও মোবারক হোসেন প্রমুখ ।
সভায় সমিতির উন্নয়ন কল্পে এবং বহুতল ভবনের নির্মান কাজের অর্থ সংগ্রহের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহন করেন এবং সভায় সর্ব সম্মতি ক্রমে বিগত অর্থ বছরের আয় ব্যয়ের হিসাব অনুমোদন করেন।
স/শ










