সদ্য প্রকাশিত
রাজশাহী

বাগমারায় ইউএনও’র মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক২১ ডিসেম্বর ২০১৬১ মিনিট পড়া
বাগমারায় ইউএনও’র মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাগমারা প্রতিনিধি
রাজশাহীর বাগমারা উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরিন আক্তার। বুধবার বিকালে নির্বাহী কর্মকর্তার অফিসে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে আলোচনা করেন তিনি। পরে বাগমারা প্রেসক্লাবে একটি মাসিকসভা অনুষ্ঠিত হয়।

 

এ সময় উপস্থিত ছিলেন বাগমারা প্রেসক্লাবের সভাপতি ইউসুফ আলী সরকার,সাধারণ সম্পাদক আফাজ্জল হোসেন, সাবেক সভাপতি আলতাফ হোসেন,সাংবাদিক জিল্লুর রহমান, মাহফুজুর রহমান প্রিন্স,সামসুজ্জোহা মামুন,জিল্লুর রহমান দুখু,রাশেদুল হক ফিরোজ,আকবর আলী,নাজিম হাসান,ফারুক আহম্মেদ,রতন কুমার,হেলাল উদ্দীন,শামীম রেজা,আঃ মতিন প্রমুখ।

স/অ