সদ্য প্রকাশিত
নাটোর

বাগাতিপাড়ায় গার্লস গাইড ও স্কাউটদের বিদ্যুৎ ক্যাম্পের উদ্বোধন

নিউজ ডেস্ক২১ ডিসেম্বর ২০১৬১ মিনিট পড়া
বাগাতিপাড়ায় গার্লস গাইড ও স্কাউটদের বিদ্যুৎ ক্যাম্পের উদ্বোধন

বাগাতিপাড়া সংবাদদাতা:
নাটোরের বাগাতিপাড়ায় গার্লস গাইড ও স্কাউটদের বিদ্যুৎ ও জ্বালানী ক্যাম্প ২০১৬ এর উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে বাগাতিপাড়া মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় ও স্ব-স্ব পতাকা উত্তোলনের মাধ্যমে পৃথক এ দুটি ক্যাম্পের উদ্বোধন করা হয়।

 

উপজেলার নির্বাহী কর্মকর্তা খোন্দকার ফরহাদ আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান।

 

শান্তনা ভৌমিকের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রকৌশলী কামরুজ্জামান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আহাদ আলী, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সাজেদুর রহমান, সাধারন সম্পাদক আব্দুল হাকিম, প্রধান শিক্ষক খালিদ হোসেন লিটন।

 

এছাড়াও অনুষ্ঠানে গার্ল গাইডের নাটোর জেলা কমিশনার বেগম হামিদা বানু, উপজেলা কমিশনার দিল আফরোজ, সম্পাদিকা সেলিনা আক্তার আইভি, উপজেলা স্কাউট সম্পাদক শামসুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।
স/শ