সদ্য প্রকাশিত
নাটোর

বাগাতিপাড়ায় ছিনতাইকারীসহ আটক ২

নিউজ ডেস্ক২১ ডিসেম্বর ২০১৬১ মিনিট পড়া
বাগাতিপাড়ায় ছিনতাইকারীসহ আটক ২

বাগাতিপাড়া সংবাদদাতা:
নাটোরের বাগাতিপাড়ায় এক ছিনতাইকারীসহ দুইজনকে আটক করেছে থানা পুলিশ।

 

থানা সুত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে বাগাতিপাড়ার বিহারকোল-যোগীপাড়া সড়কের বারইপাড়ায় ছানোয়ারা নামের এক নারীর ব্যবহৃত ভ্যানিটি ব্যাগ চলন্ত ভ্যান থেকে ছিনতাই করে পালানোর সময় জনতার হাতে আটক হয় রক্সি হোসেন (২২) নামের এক ছিনতাইকারী। মোটরসাইকেলসহ তাকে আটকের পর পুলিশে সোপর্দ করে জনতা।

 
আটক রক্সি পার্শ্ববর্তী লালপুরের আব্দুলপুর ধঞ্জয়পাড়া গ্রামের এসকেন্দারের ছেলে।

 

অপরদিকে বুধবার সকালে উপজেলার কসবে মালঞ্চি এলাকা থেকে বাঘা উপজেলার বারখাদিয়া গ্রামের ফজল মোল্লার ছেলে ওয়াজ (৩৭) কে গাঁজাসহ আটক করে পুলিশ।

 

বাগাতিপাড়া থানা অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম বলেন, আটককৃতদের বিরুদ্ধে ছিনতাই ও মাদকের পৃথক দুটি মামলা হয়েছে।
স/শ