বাগাতিপাড়া সংবাদদাতা:
নাটোরের বাগাতিপাড়ার সহকারী কমিশনার (ভূমি) ফারজানা খানম বদলী হয়েছেন। রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে এক আদেশে তাকে নাটোর সদর উপজেলায় একই পদে বদলী করা হয়েছে।
তিনি বাগাতিপাড়া উপজেলায় চলতি বছর ২২মে এসিল্যান্ড হিসেবে যোগদান করেন। যোগদানের মাত্র ৬ মাসেই বদলে দেন বাগাতিপাড়ার ভূমি অফিসের চিত্র।

এর আগে তিনি ২০১২ সালে ৩০ তম বিসিএসের মাধ্যমে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ে প্রথম যোগদান করেন।
স/শ










