সদ্য প্রকাশিত
অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, লাভবান হচ্ছে ভারত তারেক রহমানের যোগ্য নেতৃত্বের কারণে আ.লীগের চেষ্টা সফল হচ্ছে না: রিজভী অপপ্রচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি আইজিপির রাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের মাটিতে কোনো দিন পতিত স্বৈরাচার ফিরে আসতে পারবে না হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন রাজশাহীতে বাল্য বিয়ে: প্রাথমিকের গণ্ডি পার না হতেই বিয়ের পিঁড়িতে শিশু-কিশোরীরা
বগুড়া

ফোনে চার্জ দিয়ে গান শোনার সময় যুবকের মৃত্যু!

নিউজ ডেস্ক২৭ ডিসেম্বর ২০২০২ মিনিট পড়া
ফোনে চার্জ দিয়ে গান শোনার সময় যুবকের মৃত্যু!

বগুড়ায় মুঠোফোনে চার্জ দিয়ে হেডফোনে গান শোনার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শিক্ষার্থী মারা গেছেন বলে পরিবারের লোকজন জানিয়েছেন। তার নাম মাহমুদুল হাসান রাকিব (২৬)। শহরের ঠনঠনিয়া কলোনীতে শনিবার রাত ৯টায় এ ঘটনা ঘটে। তবে পুলিশ বলছে, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ওই শিক্ষার্থী মারা গেছেন।

রাকিব বগুড়া শহরের কলোনী এলাকার ‌‘চিটাগাং নুর হোটেলের’ মালিক ডা. শাহানুর রহমানের ছেলে।

রবিবার দুপুরে রাকিবের ছোট চাচা নুরুজ্জামান বাবু জানান, শনিবার সন্ধ্যার পর নিজের কক্ষেই ছিল রাকিব। রাত ৯টার দিকে তাকে ডাক দিতে গেলে কোনো সাড়া না পাওয়ায় পরিবারের লোকজন শঙ্কিত হন। পরে তারা ঘরের দরজা ভেঙে দেখেন রাকিব বিদ্যুতায়িত হয়ে আছে। তখন পরিবারের লোকজন তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি জানান, রাকিব ঘরের মধ্যে শুয়ে গান শুনছিল এবং মোবাইল চার্জে দেওয়া ছিল। ঢাকায় বেসরকারি একটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেন রাকিব। তবে কোন বিশ্ববিদ্যালয়ে পড়তেন তা তিনি জানাতে পারেননি।

রাকিবের বাবা ডা. শাহানূর চিকিৎসাজনিত কারণে বগুড়ার বাইরে অবস্থান করছেন। রাকিবের মাও অসুস্থ হয়ে বেশ কিছুদিন ধরে ঢাকায় চিকিৎসাধীন।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, ওই যুবক মোবাইলে প্রচুর গান শুনতেন। তিনি রাত জাগতেন। ধারণা করা হচ্ছে, তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।

 

সুত্রঃ বাংলাদেশ প্রতিদিন