সদ্য প্রকাশিত
লন্ডনে নাহিদ ইসলামের অনুষ্ঠান শেষে সহিংসতা: ৬ জন গ্রেফতার, অভিযোগ গঠন হয়নি অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, লাভবান হচ্ছে ভারত তারেক রহমানের যোগ্য নেতৃত্বের কারণে আ.লীগের চেষ্টা সফল হচ্ছে না: রিজভী অপপ্রচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি আইজিপির রাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের মাটিতে কোনো দিন পতিত স্বৈরাচার ফিরে আসতে পারবে না হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন
বগুড়া

নৌকাকে বিজয়ী করতে শেখ হাসিনার উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরতে হবে:মজনু

নিউজ ডেস্ক২৪ ডিসেম্বর ২০২০১ মিনিট পড়া
নৌকাকে বিজয়ী করতে শেখ হাসিনার উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরতে হবে:মজনু

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : আগামী ১৬ জানুয়ারি পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের সব ওয়ার্ডের নেতাকর্মীদের ভোটারের দ্বারে-দ্বারে পৌঁছে শেখ হাসিনার উন্নয়ন কর্মকান্ড- তুলে ধরে নৌকা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করাতে হবে। বৃহস্পতিবার দুপুরে বগুড়ার আদমদীঘির সান্তাহার পৌর এলাকার শেফালী কনভেনশন সেন্টারে পৌর আওয়ামীলীগের বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে বগুড়া জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ মজিবর রহমান মজনু এসব কথা বলেন।

সান্তাহার পৌর আওয়ামীলীগের সভাপতি আবুল কাশেমের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক এসএম জাহিদুর বারীর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক রাগেবুল আহসান রিপু, সাবেক গভর্ণর ও সাবেক এমপি কছিম উদ্দীন আহম্মেদ, জেলা আওয়ামীলীগের সদস্য অধ্যক্ষ ফজলুল হক, শাজাহানপুর উপজেলা চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু, আদমদীঘি উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি এড. শেখ কদরত-ই-এলাহী কাজল, সাবেক সাধারন সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ সিরাজুল ইসলাম খান রাজু, সাবেক যুগ্ম সম্পাদক ও পৌর মেয়র পদে আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী আশরাফুল ইসলাম মন্টু, সাজেদুল ইসলাম চম্পা, গোলাম মোরশেদ, নিসরুল হামিদ ফুতু, বীরমুক্তিযোদ্ধা আনছার আলী, জাহিদ আহসান পিয়াল, মকলেছুর রহমান, নাজিমুল হুদা খন্দকার, জিআরাএম শাহজাহান, জাহিদুল ইসলাম বিপ্লবসহ পৌর আওয়ামীলীগের প্রতিটি ওয়ার্ডের সভাপতি ও সাধারন সম্পাদকগন।

স/রি