নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর গোদাগাড়ী সীমান্তে ৬ লাখ টাকা মূল্যের হেরোইন উদ্ধার করেছে বিজিবি। রোববার বেলা ২টায় গোদাগাড়ীর সুলতানগঞ্জ ফেরিঘাটে টহল পরিচালনা করে ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার করে বিজিবি।
বিজিবি জানায়, গোদাগাড়ী সীমান্ত ফাঁড়ির টহলদল কমান্ডার সুবেদার রেজাউল করিম সাথে ৪ জন জেলার গোদাগাড়ী থানাধীন সুলতানগঞ্জ ফেরিঘাটে টহল পরিচালনা করে ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার করে। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক সিজার মূল্য ৬,০০,০০০ টাকা বলে জানাযায়। টহল দলের উপস্থিতি টের পেয়ে হেরোইন ফেলে পালিয়ে যাওয়ায় ঘটনার সাথে জড়িত কাউকে আটক বা সনাক্ত করতে পারেনি বিজিবি।

এ ব্যাপারে গোদাগাড়ী মডেল থানায় মামলা দায়েরের কার্যক্রম প্রক্রীয়াধীন রয়েছে বলেও বিজিবি জানায়।
স/অ










