সদ্য প্রকাশিত
রাজশাহীর খবর

দুর্গাপুরে পিতার ওপর অভিমান করে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

নিউজ ডেস্ক১৮ ডিসেম্বর ২০১৬২ মিনিট পড়া
দুর্গাপুরে পিতার ওপর অভিমান করে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

দুর্গাপুর প্রতিনিধি:

রাজশাহীর দুর্গাপুর উপজেলার কিসমত মাড়িয়া গ্রামে তামিম হোসেন (১৬) নামের এক এসএসসি পরীক্ষার্থী পিতার ওপরে অভিমান করে বিষপান করে আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে গত শনিবার দুপুরে। সে ওই গ্রামের ওয়াজ আলীর ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত এক বছর পূর্বে তামিমের মা-বাবার মধ্যে বিবাহ বিচ্ছেদের ঘটনা ঘটে। এই ঘটনার পর থেকে তামিম তার বাবার কাছে থেকে যায় এবং তার ছোট বোন তানিয়া খাতুনকে (৯) নিয়ে তার মা নানার বাড়িতে চলে যায়।

 

তামিম হোসেনকে তার বাবা ওয়াজ আলী বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য প্রায়দিন মারধর করে আসছিলেন। এরই ধারাবাহিকতায় গত শুক্রবার আবারো তামিমকে মারধোর করা হয়। এরপর অভিমান করে নিজ শয়নকক্ষে কীটনাশক পান করে তামিম।

 

এসময় বাড়ির লোকজন টের পেয়ে তাকে দ্রুত উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। পরে সেখানে তার অবস্থার অবনতি দেখা দিলে গুরুতর অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

 

পরে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তবে তড়িঘড়ি করে শনিবার সন্ধ্যায় মৃত তামিমের মরদেহ তার নানার বাড়ি দোমাদি গ্রামে দাফন সম্পন্ন করা হয়।

 

এবিষয়ে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ ওসি রুহুল আলম জানান, ঘটনাটি আমার জানা নেই। তবে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে যদি মারা যেয়ে থাকে-তা হলে সেই সংশ্লিষ্ট থানা পুলিশিই বিষয়টি দেখবে।

স/আর