নিজস্ব প্রতিবেদক:
মুক্তধারা ফাউন্ডেশনের উদ্যোগে রাজশাহীতে ক্যাবল অপারেটরদের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার বেলা একটার দিকে রাজশাহী মেডিকেল কলেজ রামেক হাসপাতালের কাউছার রহমান চৌধুরী অডিটোরিয়ারে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে মুক্তধারা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এনামুল হাফিজ ছাটনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও নগর আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন।
সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, মুক্তধারা ফাউন্ডেশনের সভাপতি কাজী বর্ণ উত্তম।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহসভাপতি মুনজুর রহমান পিটার, মুক্তধারা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম কচি, মুক্তধারা ফাউন্ডেশনের অতিরিক্ত সাধারণ সম্পাদক মুকিম হোসেন, মুক্তধারা ফাউন্ডেশনের সহসাংগঠনিক সম্পাদক জামাল আবদুল নাসের পালিন, রাজশাহী কমিউনিকেশনের চেয়ারম্যান রেজা উন নবী আল মামুন।
এসময় মুক্তধারা ফাউন্ডেশনের পক্ষ থেকে দুইটি দাবি দাবি করা হয়। ফিড অপারেটর ছাড়া আর কেউ গ্রাহক সংযোগ দিতে পারবে না। ওয়ার্ড ভিত্তিক নির্দিষ্ট সংখ্যক ফিড অপারেটর লাইসেন্স দিতে হবে। আর অন্যটি হলো কেবল টিভি ব্যবসাকে ডিজিটাল করার জন্য সিংগেল ডিজিটে এসএমই ঋণ প্রদান করতে হবে।
স/আ










