সদ্য প্রকাশিত
লন্ডনে নাহিদ ইসলামের অনুষ্ঠান শেষে সহিংসতা: ৬ জন গ্রেফতার, অভিযোগ গঠন হয়নি অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, লাভবান হচ্ছে ভারত তারেক রহমানের যোগ্য নেতৃত্বের কারণে আ.লীগের চেষ্টা সফল হচ্ছে না: রিজভী অপপ্রচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি আইজিপির রাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের মাটিতে কোনো দিন পতিত স্বৈরাচার ফিরে আসতে পারবে না হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন
বগুড়া

আদমদীঘি উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন

নিউজ ডেস্ক১২ ডিসেম্বর ২০২০১ মিনিট পড়া
আদমদীঘি উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘি উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় আদমদীঘি রহিম উদ্দিন ডিগ্রী কলেজ মাঠে অনুষ্ঠিত সম্মেলনে উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এড. শেখ কুদরত-ই-এলাহী কাজলের সভাপতিত্বে ও যুগ্মসম্পাদক সাজেদুল ইসলাম চম্পার সঞ্চালনায় সম্মেলনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপস্থিত থেকে প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, সদস্য সাহাবুদ্দিন ফরাজী, বগুড়া জেলা আওয়ামীলীগের সভাপতি মজিবর রহমান মজনু ও সাধারন সম্পাদক রাগেবুল আহসান রিপু প্রমূখ।

বিকেল ৫টায় সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে অনুষ্ঠানের উদ্বোধক বগুড়া জেলা আওয়ামীলীগের সভাপতি মজিবর রহমান মজনু কমিটির নতুন সভাপতি ও সাধারন সম্পাদকের নাম ঘোষনা করেন। নতুন কমিটির সভাপতি হলেন আলহাজ সিরাজুল ইসলাম খান রাজু ও সাধারন সম্পাদক আবু রেজা খান। এর আগের কমিটিতে আলহাজ সিরাজুল ইসলাম খান রাজু ছিলেন সাধারন সম্পাদক ও আবু রেজা খান ছিলেন সহ-সভাপতি।

স/রি