সদ্য প্রকাশিত
নাটোর

সিংড়ায় সড়ক দুর্ঘটনায় ২জন নিহত

নিউজ ডেস্ক১৭ ডিসেম্বর ২০১৬১ মিনিট পড়া
সিংড়ায় সড়ক দুর্ঘটনায় ২জন নিহত

নিজস্ব প্রতিবেদক,নাটোর:
নাটোরের সিংড়ায় বিআরটিসি বাসের চাপায় মহিলা সহ দুইজন নিহত হয়েছে। শনিবার বেলা ১২ টার দিকে নাটোর-বগুড়া মহাসড়কের জোলার বাতা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হচ্ছে, সিংড়া উপজেলার চৌগ্রাম এলাকার মৃত তায়েজ উদ্দিনের স্ত্রী জাহিদা বেগম (৭০) এবং একই উপজেলার ছোট চৌগ্রামের মৃত জনাব আলীর ছেলে চালক আবু কালাম প্রামানিক (৪০)।

 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার দুপুর ১২ টার দিকে নাটোর-বগুড়া মহাসড়কের জোলারবাতা এলাকায় নাটোরগামী একটি বিআরটিসি বাস ব্যাটারি চালিত অটো ভ্যানকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই ভ্যানে থাকা জাহিদা বেগম এবং চালক আবু কালাম প্রামানিকের মৃত্যু হয়।

 

 

পরে নাটোর ফায়ার সার্ভিসের কর্মীরা নিহতদের মৃতদেহ উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হস্তান্তর করে।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মন্ডল জানান, ২ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, বিআরটিসি বাসটি আটক করা হয়েছে।

স/শ