সদ্য প্রকাশিত
রাজশাহী

গোদাগাড়ীতে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস পালন

নিউজ ডেস্ক১৭ ডিসেম্বর ২০১৬১ মিনিট পড়া
গোদাগাড়ীতে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস পালন

গোদাগাড়ী প্রতিনিধি :
রাজশাহীর গোদাগাড়ীতে ৪৫ তম মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন হয়েছে। দিবসটি উপলক্ষ্যে গতকাল শুক্রবার প্রথম প্রহরে ৩১ বার তপধ্বণির মধ্যদিয়ে গোদাগাড়ী কেন্দ্রীয় শহীদ মিনারে গোদাগাড়ী উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা, গোদাগাড়ী মডেল থানা, গোদাগাড়ী পৌরসভা, পৌর আওয়ামীলীগ, উপজেলা আওয়ামীলীগ, পৌর ও উপজেলা যুবলীগ, বিএনপি, ডাইংপাড়া বণিক সমিতি, আনসার, ফায়ার সার্ভিস, পৌর ও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পন করেন।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) সাংসদ ও সাবেক শিল্প প্রতিমন্ত্রী শহীদ মিনারে ফুলের তোড়া দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

এরপর পর্যায়ক্রমে বিভিন্ন প্রতিষ্ঠান শ্রদ্ধা নিবেদন করেন। সূর্যদয়ের সাথে সাথে সরকারী বে-সরকারীসহ বিভিন্ন প্রতিষ্ঠানে পতাকা উত্তোলন, সকাল ৮টায় গোদাগাড়ী স্কুল এ্যান্ড কলেজ মাঠে পতাকা উত্তোলন ও কুচআউয়াজ গ্রহণ, গোদাগাড়ী উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের সম্বর্ধনা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে ডিসপ্লে গ্রহণ, বিভিন্ন খেলাধুলার আয়োজন, গীত প্রতিযোগিতা, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে দোয়া মাহফিল, ইয়াতিমখানায় খাবার পরিবেশন, পুরস্কার বিতরণ ও সন্ধায় উপজেলা শহীদ মিনারে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে দিবসটি শেষ হয়।

স/আ