সদ্য প্রকাশিত
হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন রাজশাহীতে বাল্য বিয়ে: প্রাথমিকের গণ্ডি পার না হতেই বিয়ের পিঁড়িতে শিশু-কিশোরীরা পাবনায় ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ রাজশাহীর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা দেখতে চার শহরের প্রতিনিধিরা পবায় বায়োগ্যাস প্রযুক্তির প্রসারে ১০ উদ্যোক্তাকে ঋণ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়
পাবনা

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে পাবনা মেডিকেল কলেজ ছাত্রলীগের বিক্ষোভ

নিউজ ডেস্ক৭ ডিসেম্বর ২০২০১ মিনিট পড়া
বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে পাবনা মেডিকেল কলেজ ছাত্রলীগের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক:

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ভাস্কর্য ভাঙচুর এবংমুক্তিযুদ্ধ,সংবিধান ও দেশের সার্বভৌমত্ব নিয়ে স্বাধীনতাবিরোধী ষড়যন্ত্রকারীদের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে পাবনা মেডিকেল কলেজ ছাত্রলীগ।

গতকাল রবিবার বিকালে পাবনা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ছাত্রলীগের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল শেষে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে উপস্থিত ছিলেন, পাবনা মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি ডা. মাহফুজ নয়ন,ইন্টার্ন চিকিৎসক পরিষদের(ইচিপ) সভাপতি ডা. সমাপন বিশ্বাস, সম্পাদক সজীব আবেদিন সুমন।

এছাড়া পাবনা মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগ কর্মী ও ইন্টার্ন চিকিৎসক পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিক্ষোভ মিছিলটি পাবনা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মূল ফটক থেকে শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

সমাবেশে বক্তারা বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙ্গার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা বলেন, বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙ্গে দেয়ার মাধ্যমে একটি আদর্শ ও চেতনাকে লাঞ্চিত করা হয়েছে। স্বাধীনতাবিরোধীরা জানে না কোটি কোটি মানুষের হৃদয়ে বঙ্গবন্ধু আছে, তা ভাঙ্গার ক্ষমতা কারো নেই।

স/আ