পুঠিয়া প্রতিনিধিঃ
পুঠিয়ায় যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। শুক্রবার রাত ১২টা ১ মিনিটে ২১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সুচনা করা হয়। সকাল সাড়ে ৬টায় মহান স্বাধীনতা যুদ্ধে শহীদদের আত্মার প্রতি শ্রদ্ধা জানাতে উপজেলা প্রশাসন, সরকারি আধা-সরকারি ও বেসরকারী প্রতিষ্ঠান, বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠন ও স্থানীয় ক্লবের কর্মকর্তারা কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করেন।
এছাড়াও সকালে সরকারি অধাসরকারি স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানের ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

সকাল সাড়ে ৯টার সময় পুঠিয়া পিএন উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নুরুজ্জামানের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৫ (পুঠিয়া-দূর্গাপুর) আসনের সাংসদ আব্দুল ওয়াদুদ দারা।

এরপর পুলিশ, অানছার-ভিডিপি, বিএনসিসি, স্কাউটস, গার্লস গাইড এবং স্কুল, কলেজ মাদ্রাসার শিক্ষাথীদের কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শনী করা হয়। সকাল সাড়ে ১০টার সময় ক্রীড়া প্রতিয়োগিতার আয়োজন করা হয়। সকাল সাড়ে ১১টার সময় জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

জাতীর শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে পুঠিয়া উপজেলার সকল মসিজিদ, মন্দির, গীর্জায় বিশেষ মোনাজাত ও প্রার্থনা করা হয়। এছাড়াও উপজেলা সকল হাসপাতাল, এতিমখানা এবং শিশু নিকেতনসমূহে উন্নত মানের খাবার পরিবেশন করা হয়।
বিকালে প্রীতি ফুটবল ম্যাচ ও উপজেলা পরিষদ চত্বরে মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রামান্য চলচিত্র প্রদর্শনী, আলোচনা সভার আয়োজন করা হয়।
স/শ










