সদ্য প্রকাশিত
লন্ডনে নাহিদ ইসলামের অনুষ্ঠান শেষে সহিংসতা: ৬ জন গ্রেফতার, অভিযোগ গঠন হয়নি অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, লাভবান হচ্ছে ভারত তারেক রহমানের যোগ্য নেতৃত্বের কারণে আ.লীগের চেষ্টা সফল হচ্ছে না: রিজভী অপপ্রচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি আইজিপির রাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের মাটিতে কোনো দিন পতিত স্বৈরাচার ফিরে আসতে পারবে না হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন
বগুড়া

আদমদীঘিতে ছাগল নিয়ে বিরোধ, ৯মাসের অন্তঃসত্ত্বাকে মারপিট

নিউজ ডেস্ক২৩ নভেম্বর ২০২০১ মিনিট পড়া
আদমদীঘিতে ছাগল নিয়ে বিরোধ, ৯মাসের অন্তঃসত্ত্বাকে মারপিট

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে ছাগল নিয়ে বিরোধের জেরে খুরশিদা খাতুন (৩০) নামের ৯ মাসের এক অন্তঃসত্ত্বাকে মারপিটের অভিযোগ পাওয়া গেছে। বর্তমানে ওই অন্তঃসত্ত্বাকে হাসপাতালে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। এঘটনায় খুরশিদার মা মনোয়ারা বেগম থানায় অভিযোগ দায়ের করলে সোমবার সকালে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

অভিযোগে জানাযায়, উপজেলার কদমা দক্ষিণ গণিপুরে মনোয়ারা বেগমের মেয়ে খুরশিদা খাতুন গত শুক্রবার দুপুরে তার বসত বাড়ির উত্তর পাশের ফাঁকা জায়গায় ছাগল বেঁধে রাখে। কদমার কাইছের আলীর ছেলে ইউনুছ আলী (৪৫) বেঁধে রাখা ওই ছাগল তার অন্যসব ছাগলের সাথে টেনে নিয়ে যাচ্ছিলেন। এসময় খুরশিদা বাঁধা দিলে ইউনুছ আলী ক্ষিপ্ত হয়ে তাকে এলোপাতারি ভাবে মারপিট করে। এতে ওই ৯ মাসের অন্তঃসত্ত্বার রক্তক্ষরন শুরু হয়। প্রতিবেশিরা তাকে উদ্ধার করে প্রথমে আদমদীঘি ও পরে নওগাঁ সদর হাসপাতালে নেয়।

আদমদীঘি থানার ওসি জালাল উদ্দীন অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেয়া হবে।

স/রি