নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী ডিস্ট্রিক এসোসিয়েশন ইউ,এস এ ইন্ক এর উদ্যোগে গরীব দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

বুধবার বিকাল পাঁচ টায় রাজশাহী রেলওয়ে স্টেশনে এ শীতবস্ত্র বিতরণ করা হয় । এ সময় উপস্থিত ছিলেন, অমেরিকা প্রবাসী রাজশাহী ডিস্টিক এসোসিয়েশন ইউ,এস,এ ইন্ক এর যুগ্ন সাধারণ সম্পাদক খন্দকার আওলিয়া সিজার,
ইউ,এস,এ সহ- সভাপতি সেলিম রেজা আল্ মাহমুদ, ইউ,এস,এ ইন্ক এর সাংগঠনিক সম্পাদক হিরো চৌধুরি ও যুগ্ন সাধারণ সম্পাদক মঞ্জুর রহমান।
এ সময় খন্দকার আওলিয়া সিজার বলেন, এটা যুক্তরাষ্ট্র প্রবাসীদের একটি নতুন সংগঠন। আমাদের সংগঠনের যাত্রা আট মাস আগে শুরু করি।
আমরা মূলত রাজশাহীতে যারা যুক্তরাষ্ট বসবাস করি তারাই রাজশাহীর কিছু উন্নয়ন মূলক কাজের জন্য এ সংগঠনটি চালু করেছি।আমরা রাজশাহীর জন্য উন্নয়নমূলক কিছু করতে চাই। আগামীতে আমরা রাজশাহীতে ছিন্নমূল শিশুদের নিয়ে কাজ করতে চাই এবং তাদের লেখাপড়া জন্য কিছু উদ্যোগ নিয়েছি।
তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রে বসবাসরত আমাদের সংগঠনের সভাপতি সামস্ আলম ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম সহ্ আমাদের সংগঠনের সকল সদস্যরা রাজশাহীর উন্নায়ন নিয়ে কাজ করতে চায়।
অনুষ্ঠানে এ সময় রাজশাহীর রেলওয়ে স্টেশনে অসহায় মানুষদের মাঝে ৩০০ টি কম্বল বিতরণ করা হয়। একই সময় রাজশাহীর বিনোদপুর, চারঘাটে অসহায়দের মাঝে কম্বল বিতরণ করা হয়।
স/তা










