সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
নওগাঁ

নওগাঁয় শহীদদের স্মরনে নবনির্মিত স্মৃতি স্তম্ভের উদ্বোধন

নিউজ ডেস্ক১৫ ডিসেম্বর ২০১৬১ মিনিট পড়া
নওগাঁয় শহীদদের স্মরনে নবনির্মিত স্মৃতি স্তম্ভের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ:
নওগাঁ মহান মুক্তিযুদ্ধে নওগাঁর দোগাছী গ্রামে পাক হানাদার বাহিনীর নির্মম মামলায় শহীদদের স্মরনে নব নির্মিত স্মৃতিস্তম্ভের উদ্বোধন করা হয়েছে।

 
বৃহস্পতিবার সকালে স্মৃতি স্তম্ভের উদ্বোধন করেন স্থানীয় এমপি বীর মুক্তিযোদ্ধা মো: আব্দুল মালেক।

 
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে নওগাঁর পুলিশ সুপার মো: মোজাম্মেল হক,  স্থানীয় বেসরকারী সংস্থা বেডোর নির্বাহী পরিচালক ইঞ্জিনিয়ার মো: আব্দুল বারী পিকেএসএফ-এর উপ-ব্যবস্থাপনা পরিচালক ড. মো: জসীম উদ্দীন, যুদ্ধ চলাকালীন স্থানীয় মুক্তিযোদ্ধা কমান্ডার হাশেম আলী ও স্থানীয় সমাজ সেবক মহসীন আলী প্রমুখ বক্তব্য রাখেন।

 
বক্তারা বলেন, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরুর প্রাক্কালে ২৮ শে এপ্রিল দোগাছী, পিরোজপুর, শিমুলিয়া ও খিদিরপুর গ্রামের ৬৮ জন নিরীহ নারী পুরুষকে নির্বিচারে হত্যা করে পাক হানাদার সদস্যরা। পরে দোগাছী গ্রামে শহীদদের গণকবর দেন স্থানীয়রা। সেই ঘটনায় শহীদদের স্মরনে বেসরকারী সংস্থা বেডোর উদ্যোগে মুক্তিযোদ্ধা স্মৃতি স্তম্ভটি নির্মান করা হয়।
স/শ