সদ্য প্রকাশিত
লন্ডনে নাহিদ ইসলামের অনুষ্ঠান শেষে সহিংসতা: ৬ জন গ্রেফতার, অভিযোগ গঠন হয়নি অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, লাভবান হচ্ছে ভারত তারেক রহমানের যোগ্য নেতৃত্বের কারণে আ.লীগের চেষ্টা সফল হচ্ছে না: রিজভী অপপ্রচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি আইজিপির রাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের মাটিতে কোনো দিন পতিত স্বৈরাচার ফিরে আসতে পারবে না হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন
বগুড়া

স্ত্রীকে ফেরাতে না পেরে যুবকের আত্মহত্যা!

নিউজ ডেস্ক২০ নভেম্বর ২০২০১ মিনিট পড়া
স্ত্রীকে ফেরাতে না পেরে যুবকের আত্মহত্যা!

পারিবারিক কলহের জেরে বগুড়ার আদমদীঘির সান্তাহারে ঘরের তীরের সাথে গলায় ফাঁস দিয়ে এমরান হোসেন (২৩) নামের এক যুবক আত্মহত্যা করেছেন। তিনি উপজেলার সান্তাহার পৌর এলাকার পূর্ব লকুকলোনীর আফির উদ্দীনের ছেলে। এ ঘটনায় শুক্রবার দুপুরে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

পুলিশ জানায়, উপজেলার সান্তাহারের পূর্ব লকু কলোনী এমরান হোসেনের সাথে তার স্ত্রীর কথাকাটাকাটির এক পর্যায়ে তার স্ত্রী শ্বশুর বাড়িতে চলে যায়। স্ত্রীকে ফেরাতে না পেরে অভিমানে বৃহস্পতিবার রাতের কোনো এক সময় সে আত্মহত্যা করে। খবর পেয়ে পুলিশ শুক্রবার দুপুরে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে।

সান্তাহার পুলিশ ফাঁড়ির পরিদর্শক আনিছুর রহমান জানান, লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট এলে মূল কারণ জানা যাবে।

 

সূত্রঃ কালের কণ্ঠ