সদ্য প্রকাশিত
রোহিঙ্গাদের ওপর জেনোসাইড চালিয়েছে মিয়ানমার, আইসিজের রায় কোন ইউপিতে কবে নির্বাচন, তালিকা প্রকাশ করল ইসি আগুন সন্ত্রাস’ রোধে চব্বিশের আন্দোলনের মতো প্রস্তুত হোন-প্রধানমন্ত্রী রাজশাহী টিটিসিতে দুদকের অভিযান, ভাতা ও কেনাকাটার নথি সংগ্রহ রাজশাহীতে গভীর রাতে বিআরটিসি বাস ও রেল লাইনে আগুন দুর্গাপুরে ৫টি প্রতিষ্ঠানকে জরিমানা রামেক হাসপাতালের তিনটি বিভাগে পোস্টগ্র্যাজুয়েট লাইব্রেরি উদ্বোধন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূত ও যুক্তরাজ্যের হাইকমিশনারের বৈঠক ২৫ কোটি টাকা আত্মসাৎ সাবেক ভূমিমন্ত্রী জাবেদের ১৫ বছরের কারাদণ্ড এবার গোপালগঞ্জের এমপি সেলিমুজ্জামানের বাড়িতে অগ্নিসংযোগ
শিল্প ও সাহিত্য

বন্দে আলী মিয়ার জন্মদিন

নিউজ ডেস্ক১৫ ডিসেম্বর ২০১৬১ মিনিট পড়া
বন্দে আলী মিয়ার জন্মদিন

সিল্কসিটিনিউজ ডেস্ক:

আজকের দিনে জন্মগ্রহণকারী মেধাবী ব্যক্তিদের মধ্যে বন্দে আলী মিয়া অন্যতম। ১৯০৬ সালের আজকের এই দিনে পাবনা জেলার রাধানগর গ্রামে এক নিম্ন মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন ধনু রাশির এই জাতক। তিনি একাধারে কবি, ঔপন্যাসিক, শিশুসাহিত্যিক, সাংবাদিক ও চিত্রকর।

 

তাঁর উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলো হলো ‘ময়নামতির চর’, ‘ধরিত্রী’, ‘অনুরাগ’, ‘মধুমতির চর’, ‘পদ্মা নদীর চর’ ইত্যাদি। বন্দে আলী মিয়ার বিখ্যাত উপন্যাসের মধ্যে রয়েছে ‘গোধূলী’, ‘অরণ্য’, ‘নীড়ভ্রষ্ট’, ‘ঝড়ের সংকেত’, ‘জীবনের দিনগুলো’, ‘শেষ লগ্ন’, ‘বসন্ত জাগ্রত দ্বারে’, ‘অরণ্য গোধূলি’।

 

এ ছাড়া তিনি শিশুতোষ গ্রন্থও লিখেছেন। যার মধ্যে উল্লেখযোগ্য ‘মেঘকুমারী’, ‘চোর জামাই’, ‘মৃগপরী’, ‘কামাল আতার্তুক’, ‘বোকা জামাই’ ইত্যাদি।

 

শিশুসাহিত্যে উল্লেখযোগ্য অবদানের জন্য ১৯৬২ সালে তিনি বাংলা একাডেমি পুরস্কার পান। এ ছাড়া ১৯৬৫ সালে প্রেসিডেন্ট পুরস্কার, উত্তরা সাহিত্য মজলিস পদক লাভ করেন এই গুণী ব্যক্তিত্ব।

 

১৯৭৯ সালের ১৭ জুন রাজশাহীতে বন্দে আলী মিয়া মৃত্যুবরণ করেন। মরণোত্তর একুশে পদকে ভূষিত হয়েছিলেন তিনি।

 

স্থপতি গুস্তাভ আইফেল ও আতিকুল হক চৌধুরীও আজকের এই দিনে জন্মগ্রহণ করেছিলেন।

সূত্র: এনটিভি