সদ্য প্রকাশিত
লন্ডনে নাহিদ ইসলামের অনুষ্ঠান শেষে সহিংসতা: ৬ জন গ্রেফতার, অভিযোগ গঠন হয়নি অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, লাভবান হচ্ছে ভারত তারেক রহমানের যোগ্য নেতৃত্বের কারণে আ.লীগের চেষ্টা সফল হচ্ছে না: রিজভী অপপ্রচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি আইজিপির রাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের মাটিতে কোনো দিন পতিত স্বৈরাচার ফিরে আসতে পারবে না হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন
বগুড়া

আদমদীঘিতে বিষাক্ত গ্যাস বড়ি খেয়ে মিস্ত্রীর আত্মহত্যা

নিউজ ডেস্ক১৪ নভেম্বর ২০২০১ মিনিট পড়া
আদমদীঘিতে বিষাক্ত গ্যাস বড়ি খেয়ে মিস্ত্রীর আত্মহত্যা

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে বিষাক্ত গ্যাস বড়ি খেয়ে জামাল হোসেন (৫০) নামের এক টিউবওয়েল মিস্ত্রী আত্মহত্যা করেছেন। জামাল উপজেলার জিনোইর গ্রামের মৃত তছির উদ্দীনের ছেলে। এ ঘটনায় শনিবার সকালে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

পুলিশ ও গ্রামবাসী জানায়, পারিবারিক কলহের জেরে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় নিজ বাড়িতে টিউবওয়েল মিস্ত্রী জামাল বিষাক্ত গ্যাসবড়ি খেয়ে ছটফট করতে শুরু করেন। পরিবারের লোকজন তাকে আদমদীঘি স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে অসুস্থ হয়ে পড়ে। সেখান থেকে জরুরী ভিত্তিতে বগুড়ায় হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়।

আদমদীঘি থানার ওসি জালাল উদ্দীন বিষয়টি নিশ্চিত করে জানায়, বাদী না থাকায় জামাল হোসেনের মরদেহ শনিবার সকালে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

স/রি