সদ্য প্রকাশিত
হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন রাজশাহীতে বাল্য বিয়ে: প্রাথমিকের গণ্ডি পার না হতেই বিয়ের পিঁড়িতে শিশু-কিশোরীরা পাবনায় ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ রাজশাহীর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা দেখতে চার শহরের প্রতিনিধিরা পবায় বায়োগ্যাস প্রযুক্তির প্রসারে ১০ উদ্যোক্তাকে ঋণ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়
পাবনা

কবর খুঁড়ে লাশের মাথা কেটে নিয়ে গেল দুর্বৃত্তরা

নিউজ ডেস্ক১২ নভেম্বর ২০২০১ মিনিট পড়া
কবর খুঁড়ে লাশের মাথা কেটে নিয়ে গেল দুর্বৃত্তরা

সিল্কসিটিনিউজ ডেস্ক:

 

ঈশ্বরদীতে কবর খুঁড়ে ফজিলা খাতুন (৮০) নামে এক বৃদ্ধার লাশ তুলে মাথা কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার রাতে ছলিমপুর ইউনিয়নের জয়নগর কেন্দ্রীয় কবরস্থানে এই ঘটনা ঘটেছে। ফজিলা খাতুন ওই এলাকার মৃত আবুল হোসেনের স্ত্রী।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত ৩১ অক্টোবর ফজিলা খাতুনের মৃত্যু হলে জয়নগর কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়। আজ বৃহস্পতিবার সকালে কিছু এলাকাবাসী কবরস্থান জিয়ারত করতে গেলে তারা কবরের পাশে একটি গলাকাটা লাশ দেখতে পায়। পরে দেখা যায়, ফজিলা খাতুনের কবর খুঁড়ে লাশ বের করা হয়েছে। তবে কে বা কারা এই লাশের মাথা কেটে নিয়ে গেছে তা জানাতে পারেনি এলাকাবাসী।

এ ব্যাপারে ঈশ্বরদী থানায় জানানো হলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরে পুলিশের অনুমতি নিয়ে গলাকাটা মৃতদেহ পুনরায় কবরস্থানে দাফন করেছে এলাকাবাসী।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেখ নাসির উদ্দীন জানান, লাশ পুনরায় দাফনের অনুমতি দেওয়া হয়েছে। মৃত ফজিলা খাতুনের পরিবারকে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

 

সূত্র: আমাদেরসময়