নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী জেলা শ্রমিক লীগের বর্ধিত সভা বিকাল সাড়ে ৩টার দিকে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহা. আসাদুজ্জামান আসাদ।
সভায় সভাপতিত্ব করেন, রাজশাহী জেলা শ্রমিক লীগের সভাপতি আলহাজ আবদুল্লাহ্ খান এবং সভা পরিচালনা করেন, সংগঠনের সহসভাপতি সালেহ হামিম টুটুল।

সভায় বক্তব্য দেন, রাজশাহী জেলা শ্রমিক লীগের সহসভাপতি রাজু আহম্মেদ, যুগ্মসাধারণ সম্পাদক ফরহাদ হোসেন, আইন বিষয়ক সম্পাদক জীবন আহম্মেদ, শিক্ষা সাহিত্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সালে মর্তেজা রিগান, প্রচার ও প্রকাশনা সম্পাদক কৃষিবিদ মুরাদ আলী পলাশ, গোদাগাড়ী উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক হাসান আলী, গোদাগাড়ী পৌরসভার শ্রমিক লীগের সভাপতি আবু সাইদ।
এসময় আরো উপস্থিত থেকে বক্তব্য দেন, পুঠিয়া উপজেলা শ্রমিক লীগের সভাপতি আব্দুর রহমান পটল, সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহেদ, নওহাটা পৌরসভা শ্রমিক লীগের সভাপতি আঃ গাফ্ফার সরকার, তাহেরপুর পৌরসভা শ্রমিক লীগের সভাপতি আইনুল হক, আইন বিষয়ক সম্পাদক খয়বর হোসেন, নাসিম হোসেন ও রবিউল ইসলাম প্রমুখ।
স/আ










