সদ্য প্রকাশিত
রাজশাহী

গোদাগাড়ীতে হেরোইনসহ যুবক আটক

নিউজ ডেস্ক১৩ ডিসেম্বর ২০১৬১ মিনিট পড়া
গোদাগাড়ীতে হেরোইনসহ যুবক আটক

গোদাগাড়ী প্রতিনিধি:
রাজশাহীর গোদাগাড়ীতে হেরোইনসহ জাহাঙ্গীর হোসেন (৩০) কে আটক করেছে রাজশাহী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা।  সে গোদাগাড়ী পৌর এলাকার মহিশালবাড়ী গ্রামের মুখলেসুর রহমানের ছেলে।

 

রাজশাহী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন ক-সার্কেলের উপ-পরিদর্শক মোঃ খলিলুর রহমানের নেতৃত্বে জাহাঙ্গীর আলমের বাড়ীতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় তাঁর বাড়ী হতে হেরোইনের ৪৪ প্যাকেট পুরিয়া যার ওজন ৭ গ্রাম । একই প্যাকেট হতে ৬৫ পিচ ইয়াবা ও মাদক বিক্রীর ৩২ হাজার ৯৮৮ টা উদ্ধার করে তাকে হাতে নাতে আটক করে।
পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আটককৃত জাহাঙ্গীরকে আসামী পরে মামলা দায়ের করে গোদাগাড়ী মডেল থানায় সোপর্দ করে।
গোদাগাড়ী মডেল থানার ওসি হিপজুর আলম মুন্সি জানান আটককৃত মাদক ব্যবসায়ীকে জেল হাজতে প্রেরণ করা হবে।

স/শ