আন্তর্জাতিক

ট্রাম্পের বিজয় নিয়ে ৫০ লাখ ডলারের বাজি

নিউজ ডেস্ক৩ নভেম্বর ২০২০২ মিনিট পড়া

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের বিজয় নিয়ে ৫০ লাখ ডলারে বাজি ধরেছেন এক বৃটিশ জুয়াড়ি। এ বাজিতে তিনি জিতলে পাবেন এক কোটি ৫০ লাখ ডলার। ধারণা করা হচ্ছে, এ যাবতকালের মধ্যে সবচেয়ে বড় অংকের রাজনৈতিক বাজি এটি। ক্যারিবিয়ান দ্বীপ কুরাকাওতে বেসরকারিভাবে নিবন্ধিত সাবেক এক ব্যাংকার এই বাজি ধরেছেন। তিনি ট্রাম্পের নির্বাচনী শিবিরের সঙ্গে পরামর্শ করার পর এই বাজি ধরেছেন বলে জানা গেছে। তাতে তাকে আশ্বস্ত করা হয়েছে, ট্রাম্প নির্বাচনে জিতবেন। লন্ডনের অনলাইন দ্য সান’কে উদ্ধৃত করে এ খবর দিয়েছে নিউ ইয়র্ক পোস্ট। বাজির সঙ্গে সম্পর্ক আছে এমন একটি সূত্র জানিয়েছে, এটাই রাজনৈতিক সবচেয়ে বড় বাজি।

সূত্র মানবজমিন
ট্যাগ: