সদ্য প্রকাশিত
লন্ডনে নাহিদ ইসলামের অনুষ্ঠান শেষে সহিংসতা: ৬ জন গ্রেফতার, অভিযোগ গঠন হয়নি অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, লাভবান হচ্ছে ভারত তারেক রহমানের যোগ্য নেতৃত্বের কারণে আ.লীগের চেষ্টা সফল হচ্ছে না: রিজভী অপপ্রচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি আইজিপির রাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের মাটিতে কোনো দিন পতিত স্বৈরাচার ফিরে আসতে পারবে না হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন
বগুড়া

পৌরসভা নির্বাচন: সান্তাহারে বিএনপির ফরম বিতরণ শুরু

নিউজ ডেস্ক২১ অক্টোবর ২০২০২ মিনিট পড়া
পৌরসভা নির্বাচন: সান্তাহারে বিএনপির ফরম বিতরণ শুরু

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি :

বগুড়ার আদমদীঘির সান্তাহার পৌরসভা নির্বাচনে অংশ গ্রহণ করতে বিএনপি আনুষ্ঠানিক ভাবে দলীয় মনোনয়ন ফরম বিতরণ শুরু করেছে। উৎসবমূখর পরিবেশে বুধবার বেলা ১২টায় উপজেলার সান্তাহার পৌর বিএনপির দলীয় কার্যালয়ে মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এ উপলক্ষে এক আলোচনা সভাও হয়।

সান্তাহার পৌর বিএনপির আহবায়ক আলহাজ্ব মজিবর রহমানের সভাপতিত্বে ও কমিটির অন্যতম সদস্য এমএফ সিদ্দীকি গুড্ডু এহসানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্মআহবায়ক ফজলুল বারী তালুকদার বেলাল। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সান্তাহার পৌর বিএনপির যুগ্মআহবায়ক শেখ রফিকুল ইসলাম রফিক, সাবেক মেয়র ফিরোজ মো: কামরুল হাসান, বর্তমান মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু, মোস্তাফিজুর রহমান মুকুল, মুনছুর আলী, ফরহাদ হোসেন, আত্তাব হোসেন চুট্টু, আবুল হোসেন আবু, নুরুল ইসলাম বাচ্চু,দুলাল, মোস্তফা কামাল মুকুল,সোহেল ,মতিউর রহমান টিটু, সৌরভ কর্মকার, দিলদাল আলম জুয়েল প্রমূখ।

সভা শেষে মেয়র পদে নির্বাচন করতে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন পৌর বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও বর্তমান পৌর মেয়র আলহাজ্ব তোফাজ্জল হোসেন ভুট্টু, পৌর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক মেয়র ফিরোজ মো: কামরুল হাসান, জাতীয়তাবাদী শ্রমিকদল বগুড়া জেলা শাখার ১নং সদস্য লায়ন ফরিদ আহমেদ ও সান্তাহার পৌর ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপির আহবায়ক কমিটির সদস্য মতিউর রহমান টিটু। এছাড়া কাউন্সিলর পদে ৭জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ২জন মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

মনোনয়নপত্র সংগ্রহের পর সম্ভাব্য প্রার্থী ও বর্তমান পৌর মেয়র আলহাজ্ব তোফাজ্জল হোসেন ভুট্টু বলেন, ‘সান্তাহার বিএনপির ঘাঁটি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঐকান্তিক প্রচেষ্টা এবং নির্দেশনায় আমরা সারা বংলাদেশের মতো সান্তাহারেও সুসংগঠিত। আসন্ন নির্বাচনে আমরা সর্বশক্তি নিয়োগ করে সান্তাহার পৌরবাসীর ভোটের অধিকার ফিরিয়ে আনবো ইনশাআল্লাহ। গণতন্ত্রের মুক্তির আন্দোলনকে বেগবান করার জন্য আমরা নির্বাচনে লড়াই করতে চাই।