সদ্য প্রকাশিত
রোহিঙ্গাদের ওপর জেনোসাইড চালিয়েছে মিয়ানমার, আইসিজের রায় কোন ইউপিতে কবে নির্বাচন, তালিকা প্রকাশ করল ইসি আগুন সন্ত্রাস’ রোধে চব্বিশের আন্দোলনের মতো প্রস্তুত হোন-প্রধানমন্ত্রী রাজশাহী টিটিসিতে দুদকের অভিযান, ভাতা ও কেনাকাটার নথি সংগ্রহ রাজশাহীতে গভীর রাতে বিআরটিসি বাস ও রেল লাইনে আগুন দুর্গাপুরে ৫টি প্রতিষ্ঠানকে জরিমানা রামেক হাসপাতালের তিনটি বিভাগে পোস্টগ্র্যাজুয়েট লাইব্রেরি উদ্বোধন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূত ও যুক্তরাজ্যের হাইকমিশনারের বৈঠক ২৫ কোটি টাকা আত্মসাৎ সাবেক ভূমিমন্ত্রী জাবেদের ১৫ বছরের কারাদণ্ড এবার গোপালগঞ্জের এমপি সেলিমুজ্জামানের বাড়িতে অগ্নিসংযোগ
শিল্প ও সাহিত্য

শুনি আহাজারি তাদের…

নিউজ ডেস্ক১১ ডিসেম্বর ২০১৬১ মিনিট পড়া
শুনি আহাজারি তাদের…
শফিকুল ইসলাম

আমাদের কবিতার আধেয় অনেক বড়
রাজকীয় নয়
কবিতায় চাঁদকে আমরা চাঁদই বলি
বিলাসীতায় উপমা দেই না
ফুটিয়ে তুলি যাপিত জীবন
অনেকরই কষ্টময় মরণ
শেষ প্রস্তান…


কবিতায় কখনো কান্না ঝরে
আবার হাসির রোলে জীবনও হাসে
সস্তা আধেয়-ই আমাদের কাছে এসে ভীর করে
তা থেকেই আমরা জীবন বুঝি
মৃত্যুরও হিসাব কষে নিই।

কবিতায় আমাদের প্রতিবাদের রূপ
আরো থেকে আরো হয় স্বরূপ
শরীরে কম্পন ধরে যায়
কবিতায় শীত, বরষা, হেমন্ত
থাকে আবার নাতিশীতোষ্ণ
কবিতায় আসে ফালগুনের আগুন
পাতাঝরা গাছের আহাজারি এবং গুণ
এভাবেই কেটে যায় দিন, সময়
মাস ঋতু, বছর, ক্ষণ।

আমাদের কবিতায় ধানসিঁড়ি শালিকের দেশ
গ্রামের মেঠোপথ, কুঁড়েঘরের কথা বলে
পিসঢালা রাস্তা, রাজকীয় ভাব-সাব শহুরে অট্টালিকার কথা কমই বাজে
কবিতা নিষ্পাপ, নিরুপায়, অতিষ্ঠ
বৈষ্যমের শিকার প্রতিটি ক্ষণে
শুনি আহাজারি তাদের।
 
শফিকুল ইসলাম
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ
রাজশাহী বিশ্ববিদ্যালয়
০১৭৫৪৬৮৫৫২৬