নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের ইন্সপেক্টর খাইরুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সেইসঙ্গে তাকে সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্তের আদেশ দেওয়া হয়েছে। নারী কেলেঙ্কারির মাধ্যমে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক তদন্তের নির্দেশ দেন। তদন্তে দোষী প্রমাণিত হওয়ায় পুলিশ সদর দপ্তর এ আদেশ প্রদান করে।
বিষয়টি নিশ্চিত করেছে মহানগর পুলিশের মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস বলেন, ‘মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক খাইরুল ইসলামকে সাময়িক বরখাস্তের চিঠি পুলিশ সদর দপ্তর থেকে আমাদের হাতে এসে পৌঁছেছে। আমরা সেই অনুযায়ী ব্যবস্থা নিয়েছি। তাকে সিলেট রেঞ্জে সংযুক্তি করা হয়েছে।

স/আর








