সদ্য প্রকাশিত
লন্ডনে নাহিদ ইসলামের অনুষ্ঠান শেষে সহিংসতা: ৬ জন গ্রেফতার, অভিযোগ গঠন হয়নি অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, লাভবান হচ্ছে ভারত তারেক রহমানের যোগ্য নেতৃত্বের কারণে আ.লীগের চেষ্টা সফল হচ্ছে না: রিজভী অপপ্রচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি আইজিপির রাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের মাটিতে কোনো দিন পতিত স্বৈরাচার ফিরে আসতে পারবে না হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন
বগুড়া

সান্তাহারে ধর্ষনবিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

নিউজ ডেস্ক১৭ অক্টোবর ২০২০২ মিনিট পড়া
সান্তাহারে ধর্ষনবিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি :

নারীদের উত্যক্তকারী, নির্যাতনকারী, ধর্ষণকারীদের অশনী সংকেত জানানোর জন্য বিট পুলিশিং সমাবেশের আয়োজন করা হয়েছে বলে জানালেন বগুড়ার সান্তাহার পুলিশ ফাঁড়ির পরিদর্শক আনিছুর রহমান। শনিবার (১৭ অক্টোবর) বেলা ১২টায় উপজেলার সান্তাহার পৌরসভা চত্বরে বিট পুলিশিংয়ের এক সমাবেশে এ কথা বলেন তিনি। সারাদেশের মত সান্তাহারেও এই সমাবেশের আয়োজন করে জেলা পুলিশ।

ফাঁড়ি পুলিশের এই পরিদর্শক বলেন, যারা এতদিন নারীদের অসম্মান করেছেন, উত্যক্ত করেছেন, শারীরিক ও মানসিক নির্যাতন করেছেন এবং ধর্ষণকারী বা ধর্ষণের মনোভাব রাখেন তাদের অশনী সংকেত জানাচ্ছে বাংলাদেশ পুলিশ। তাদের জন্য কঠোর ব্যবস্থা নেয়া হবে। বিট পুলিশিংয়ের এই সমাবেশের মাধ্যমে তাদের এই বার্তা জানানো হচ্ছে। ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, বর্তমান সময়ে নারীদের নির্যাতন প্রতিরোধে এমন সিদ্ধান্ত যুগোপযোগী। দেশের শিক্ষার্থীসহ সাধারণ মানুষদের মাঝে যে আওয়াজ উঠেছে তাতে একমত বাংলাদেশ পুলিশ। পাশাপাশি পরিবারের অভিভাবকরা তাদের সন্তানের প্রতি আরও সচেতন হতে বলেন তিনি।

সান্তাহার পৌর আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা আবুল কাশেমের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন সান্তাহার পৌরসভার মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু, বগুড়া জেলা পরিষদের সদস্য এসএম জাহিদুর বারী, পৌরসভার প্যানেল মেয়র জার্জিস আলম রতন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক সাজেদুল ইসলাম চম্পা, সাংগঠনিক নিসরুল হামিদ ফুতু, উপজেলা যুবলীগ সভাপতি শাহিনুর রহমান মন্টি, অধ্যক্ষ সাইফুল ইসলাম, ফাঁড়ির উপ-পরিদর্শক আব্দুল ওয়াদুদ প্রমূখ।

স/রি