সদ্য প্রকাশিত
লন্ডনে নাহিদ ইসলামের অনুষ্ঠান শেষে সহিংসতা: ৬ জন গ্রেফতার, অভিযোগ গঠন হয়নি অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, লাভবান হচ্ছে ভারত তারেক রহমানের যোগ্য নেতৃত্বের কারণে আ.লীগের চেষ্টা সফল হচ্ছে না: রিজভী অপপ্রচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি আইজিপির রাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের মাটিতে কোনো দিন পতিত স্বৈরাচার ফিরে আসতে পারবে না হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন
বগুড়া

আদমদীঘিতে সেচপাম্পের পাশে যুবকের লাশ উদ্ধার

নিউজ ডেস্ক১৬ অক্টোবর ২০২০১ মিনিট পড়া
আদমদীঘিতে সেচপাম্পের পাশে যুবকের লাশ উদ্ধার

আদমদীঘি প্রতিনিধি :
বগুড়ার আদমদীঘিতে  গভীরনলকূপের সেচপাম্পের পাশ থেকে নাঈম হোসেন (২৬) নামের এক মাদকাসক্ত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় উপজেলার কড়ই গ্রামের মাঠে গভীরনলকূপের সেচপাম্পের পাশের জমি থেকে তার লাশ উদ্ধার করা হয়।

এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়,  উপজেলার কড়ই সরকারপাড়ার নাছির উদ্দিনের ছেলে ও অটো চার্জার চালক নাঈম বৃহস্পতিবার বিকেলে মাদক সেবন করে কড়ই পূর্বপাড়া মাঠে গভীর নলকূপের সেচপাম্পের পাশের জমিতে অসুস্থ হয়ে মারা যান। স্থানীয় লোকজন তাকে দেখে পুলিশে খবর দিলে রাত সাড়ে ৮টায় লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য লাশ বগুড়া মর্গে প্রেরণ করেন।

আদমদীঘি থানার ওসি জালাল উদ্দিন জানান,  মরদেহের পাশে নেশা জাতীয় দ্রব্য  পরে ছিল। এতে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সে মাদকাসক্ত যুবক । লাশ মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়া গেলে মৃত্যুর কারন জানাা যাবে।
স/অ