সাপাহার প্রতিনিধিঃ
সাপাহার প্রেসক্লাবের অন্যতম সদস্য দৈনিক বাংলাদেশ সময় ও ভোরের দর্পণ পত্রিকার সাপাহার প্রতিনিধি সাংবাদিক প্রদীপ সাহার পিতা রঘুনাথ সাহা শুক্রবার দিবাগত রাত ১২টায় তার নিজ বাসায় পরলোক গমন করেন। (ওং দিব্বান লোকান সগচ্ছুত)

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। মৃত্যুর পর তিনি স্ত্রী, ৫ পুত্র ৩ কন্যা, নাতি নাতনী সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
শনিবার সকাল ১০টায় তার শ্মসান যাত্রা ও অন্তষ্টিক্রিয়া সাপাহার মহাশ্মসানে সুসম্পন্ন হয়েছে।
সাপাহার প্রেসক্লাবের পক্ষ থেকে তার বিদেহী আত্মার শান্তি ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়েছে। তিনি ব্রেইন স্ট্রোক রোগে আক্রান্ত হয়ে দুরারোগ্য ব্যাধীতে ভুগছিলেন।
স/অ










