সদ্য প্রকাশিত
লন্ডনে নাহিদ ইসলামের অনুষ্ঠান শেষে সহিংসতা: ৬ জন গ্রেফতার, অভিযোগ গঠন হয়নি অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, লাভবান হচ্ছে ভারত তারেক রহমানের যোগ্য নেতৃত্বের কারণে আ.লীগের চেষ্টা সফল হচ্ছে না: রিজভী অপপ্রচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি আইজিপির রাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের মাটিতে কোনো দিন পতিত স্বৈরাচার ফিরে আসতে পারবে না হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন
বগুড়া

শিবগঞ্জে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেফতার

নিউজ ডেস্ক৫ অক্টোবর ২০২০২ মিনিট পড়া
শিবগঞ্জে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেফতার

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুরকে (৫৫) গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার শ্বশুরের নাম মিলন মিয়া। তিনি উপজেলার বিহার ইউনিয়নের বিহার উত্তরপাড়া গ্রামের বাসিন্দা। রবিবার রাত ১০টায় থানা পুলিশ অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে।

মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, ওই গ্রামের মিলন মিয়ার ছেলে সাব্বির হোসেনের সঙ্গে পাশের গ্রামের এক মেয়ের তিন বছর আগে বিয়ে হয়। বিয়ের পর স্বামী ট্রাকের হেলপার হিসেবে কাজ পান। ট্রাকে ডিডটি করার কারণে গৃহবধূর স্বামী ২০ থেকে ২১ দিন পর পর বাড়িতে আসেন। এই সুযোগে শ্বশুর মিলন মিয়ার কু-দৃষ্টি পরে পুত্রবধূর দিকে। শ্বশুর মিলন পুত্রবধূর গায়ে মাঝে মাঝে হাত দিত। একপর্যায়ে ২৬ জুলাই গৃহবধূ শয়ন কক্ষে ঘুমিয়ে যান। গভীর রাতে শ্বশুর মিলন মিয়া পুত্রবধূর শয়ন কক্ষে প্রবেশ করে ধর্ষণ করেন। কৌশলে ধর্ষণের ঘটনা মুঠোফোনে ভিডিও ধারণ করেন পুত্রবধূ। পরে বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে সমঝোতার চেষ্টা করে ব্যর্থ হন শ্বশুর। এরপর রবিবার সন্ধ্যায় গৃহবধূ বাদী হয়ে শ্বশুর মিলন মিয়ার বিরুদ্ধে থানায় মামলা করেন। পুলিশ রাতেই তাকে গ্রেফতার করে। পরে ভিডিও চিত্রটি থানা পুলিশের কাছে জমা দেন ওই গৃহবধূ।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম বদিউজ্জামান বলেন, সোমবার দুপুরে আদালতের মাধ্যমে মিলন মিয়াকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়।

 

সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন