খেলা

রাজশাহীকে হারিয়ে ঢাকা চ্যাম্পিয়ন

নিউজ ডেস্ক৯ ডিসেম্বর ২০১৬২ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক:

বিপিএলের ফাইনাল ম্যাচে মুখোমুখি হয়েছে ঢাকা ডায়নামাইটস ও রাজশাহী কিংস। মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতেন রাজশাহী কিংসের অধিনায়ক ড্যারেন স্যামি। তিনি ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন।

টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫৯ রান সংগ্রহ করেছে ঢাকা ডায়নামাইটস। জয়ের জন্য রাজশাহী কিংসকে করতে হবে ১৬০ রান।

১৬০ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমেছে রাজশাহী কিংস। এ রিপোর্ট লেখা পর্যন্ত রাজশাহীর সংগ্রহ ১৭ ওভার শেষে ৮ উইকেটে ১০৩ রান। ব্যাট করছেন ফরহাদ রেজা ও আফিফ হোসেন।

 

আউট হয়ে ফিরে গেছেন- আবু জায়েদের বলে আন্দ্রে রাসেলের হাতে ক্যাচ দিয়ে নুরুল হাসান সোহান (৫), রান আউট হন সাব্বির রহমান (২৬), সাকিবের বলে এলবিডব্লিউর শিকার হয়েছেন  মুমিনুল হক (২৭), সানজামুল ইসলামের বলে জেমস ফ্রাঙ্কলিন (৫), সাকিব আল হাসানের বলে ড্যারেন স্যামি (৬), আবু জায়েদের বলে মেহেদী হাসান মিরাজ (১), ব্রাভোর বলে বোল্ড হয়ে যান ফরহাদ রেজা (২)।

 

এর আগে ঢাকার ইনিংসে এভিন লুইস ৩১ বলে ৮ চারের সমন্বয়ে ৪৫ রান করেন। কুমার সাঙ্গাকারা ৩৬ রান করেন। ১৩ রান করেন ডোয়াইন ব্রাভো। সাকিব ১২ রান করেন। এ ছাড়া সানজামুল ইসলাম ১২ রানে অপরাজিত থাকেন। বাকিদের কেউ দুই অঙ্কের কোটা ছুঁতে পারেনি। ফলে ফাইনালে বড় সংগ্রহও পায়নি ঢাকা।

বল হাতে রাজশাহীর ফরহাদ রেজা ৩টি উইকেট নেন।

 

লিগ পর্যায়ের দুইবার মুখোমুখি হয়েছিল ঢাকা ও রাজশাহী। দুইবারই অবশ্য হেরেছে ঢাকা। আজ কী তারা দুইবার হারের জবাব দিতে পারবে? নাকি তাদের আবারো হারিয়ে বিপিএলের চতুর্থ আসরের চ্যাম্পিয়ন হবে রাজশাহী? জানতে অপেক্ষা করতে হবে রাত পর্যন্ত।

সূত্র: রাউজিংবিডি