সদ্য প্রকাশিত
লন্ডনে নাহিদ ইসলামের অনুষ্ঠান শেষে সহিংসতা: ৬ জন গ্রেফতার, অভিযোগ গঠন হয়নি অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, লাভবান হচ্ছে ভারত তারেক রহমানের যোগ্য নেতৃত্বের কারণে আ.লীগের চেষ্টা সফল হচ্ছে না: রিজভী অপপ্রচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি আইজিপির রাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের মাটিতে কোনো দিন পতিত স্বৈরাচার ফিরে আসতে পারবে না হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন
বগুড়া

ট্রেন থেকে ৭১ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিউজ ডেস্ক৩০ সেপ্টেম্বর ২০২০১ মিনিট পড়া
ট্রেন থেকে ৭১ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার


আদমদীঘি  প্রতিনিধি : বগুড়ার সান্তাহারে ৭১ বোতল ফেন্সিডিলসহ জামাল হোসেন (৩৫) নামের এক ট্রেনযাত্রীকে গ্রেফতার করেছে রেলওয়ে থানা পুলিশ। সোমবার দিবাগত রাত ১টায় সান্তাহার রেলওয়ে থানাধীন নাটোর স্টেশন এলাকায় ঢাকাগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ‘গ’ বগি থেকে ৭১ পরিমান ফেন্সিডিলসহ তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জামাল হোসেন দিনাজপুরের বিরামপুর থানার জগন্নাথপুর এলাকার কামাল হোসেনের ছেলে।
সান্তাহার রেলওয়ে থানার উপ পরিদর্শক মোস্তফা কামাল জানান, ঢাকাগামী নীলসাগর এক্সপ্রেসের ‘গ’ বগিতে করে যাত্রীবেসে ট্রেনে যাচ্ছিল জামাল হোসেন। এমন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাত ১টায় নাটোর স্টেশন অতিক্রম করতে তল্লাশি চালিয়ে তার কাছে থাকা ৭১ বোতল ফেন্সিডিলসহ তাকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার দুপুরে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।

স/আ.মি