সাজিয়া সুলতানা মিম
আছি ফেলে দীর্ঘশ্বাস
সামনে শয়নে কবির লাশ,

অন্তরঙ্গে জ্বালিয়ে কুপি
বলে উঠি বারে বারে!
থাকবে বেচেঁ তুমি শতজনম
অমৃত হয়ে রইবে তোমার
গল্প,নাটক,উপন্যাস!
সাদা কাপড়ে দেখাচ্ছে তোমায় যে
দু’দিনের সদ্য শিশু!
দেবে কী সাড়া,
যদি ডেকে বলি,ওঠ হে কবি
বলবে কী!আসছি তোরা দাড়া!
কান পেতে রই
শুনতে আবারো!
তোমার মধুরে হৈ চৈ।
কবি তোমার নেই ভয়
ছিল সঞ্চয় উদারতার জয়,
রাখো জেনে!
দ্বন্দ্ব করে বন্ধ
তুমি যে ছিলে সাহিত্যের মেরুদণ্ড।










