সদ্য প্রকাশিত
লন্ডনে নাহিদ ইসলামের অনুষ্ঠান শেষে সহিংসতা: ৬ জন গ্রেফতার, অভিযোগ গঠন হয়নি অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, লাভবান হচ্ছে ভারত তারেক রহমানের যোগ্য নেতৃত্বের কারণে আ.লীগের চেষ্টা সফল হচ্ছে না: রিজভী অপপ্রচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি আইজিপির রাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের মাটিতে কোনো দিন পতিত স্বৈরাচার ফিরে আসতে পারবে না হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন
বগুড়া

সান্তাহারে যুবকের ‘আত্মহত্যা’

নিউজ ডেস্ক২০ সেপ্টেম্বর ২০২০১ মিনিট পড়া
সান্তাহারে যুবকের ‘আত্মহত্যা’

আদমদীঘি প্রতিনিধি :

বগুড়ার আদমদীঘির সান্তাহারে রানা হোসেন (২০) নামে এক যুবক বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছে।

তিনি সান্তাহার পৌর শহরের বশিপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে। এঘটনায় রবিবার সকালে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

সান্তাহার পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আব্দুল ওয়াদুদ আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করে জানান, রানা মৃগী রোগে আক্রান্ত হওয়ায় তার মা চিকিৎসার জন্য বিভিন্ন কবিরাজের কাছে নিয়ে যান। একপর্যায়ে শনিবার রাতে সকলের অজান্তে শয়ন ঘরে রানা বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে ছটফট করতে শুরু করলে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নিলে প্রাথমিক চিকিৎসার পর বগুড়া সজিমেক হাসপাতালে নেয়ার পথে রাস্তায় মারা যায়।

তবে এরিপোর্ট লেখা পর্যন্ত মৃত্যুর কারন জানা যায় নি।

স/অ