রাজশাহীর খবর

নওগাঁর রাণীনগরে ৭২২ পিচ ইয়াবাসহ আটক ১

নিউজ ডেস্ক২২ জুলাই ২০১৬১ মিনিট পড়া

ভ্রাম্যামান প্রতিনিধি :
নওগাঁর রাণীনগরে ৭’শ ২২ পিচ ইয়াবাসহ আরিফ হোসেন (২৪) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গ্রেফতার আরিফ আত্রাই উপজেলার মিরজাপুর গ্রামের সাখাওয়াত হোসেনের ছেলে ।

গত বৃহস্পতিবার রাত অনুমান সাড়ে ৯টায় তাকে গ্রেফতার করা হয়।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে এস,আই শফিকুর রহমান শফি’র নেতৃত্বে অভিযান চালিয়ে উপজেলার প্রেমতলি কৃষ্ণপুর বাজারের মাদ্রাসা মোড়ে একটি চা-স্টলের সামনে থেকে আরিফকে আটক করে।
গ্রেফতারকালে তার শরীর তল্লাশী করে পড়নের প্যান্টের পকেট থেকে ৭’শ ২২পিচ ইয়াবা উদ্ধার করা হয় । আরিফ হোসেন ওই স্থানে ইয়াবা বিক্রি করার জন্য অপেক্ষা করছিল বলে ওসি জানিয়েছেন।
স/শ

„