সদ্য প্রকাশিত
লন্ডনে নাহিদ ইসলামের অনুষ্ঠান শেষে সহিংসতা: ৬ জন গ্রেফতার, অভিযোগ গঠন হয়নি অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, লাভবান হচ্ছে ভারত তারেক রহমানের যোগ্য নেতৃত্বের কারণে আ.লীগের চেষ্টা সফল হচ্ছে না: রিজভী অপপ্রচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি আইজিপির রাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের মাটিতে কোনো দিন পতিত স্বৈরাচার ফিরে আসতে পারবে না হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন
বগুড়া

বগুড়ায় ট্রাকচাপায় পথচারী নিহত

নিউজ ডেস্ক১৬ সেপ্টেম্বর ২০২০১ মিনিট পড়া
বগুড়ায় ট্রাকচাপায় পথচারী নিহত

বগুড়ায় ট্রাকচাপায় আবদুল হালিম (৪৫) নামে এক পথচারী নিহত হয়েছেন।

মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে শহরের ফুলবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবদুল হালিম বগুড়া শহরের ফুলবাড়ি মধ্যপাড়ার আমীর আলী শেখের ছেলে। তিনি শহরের সাতমাথায় ফুটপাতে খাবার বিক্রি করতেন।

স্থানীয়রা জানান, রাত সাড়ে ৯টার দিকে ফুলবাড়ি এলাকায় রাস্তা পার হচ্ছিলেন আবদুল হালি। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা সিমেন্টবোঝাই একটি ট্রাক তাকে চাপা দেয়।

খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফুলবাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর শফিকুল ইসলাম জানান, দুর্ঘটনার পরপরই রাস্তায় বেরিকেড দিয়ে ফাঁড়ির সামনে ট্রাকটি থামিয়ে চালক লিটন ও হেলপার বিপ্লবকে আটক করা হয়েছে। নিহতের পরিবার থেকে মামলা দিলে তাদের গ্রেফতার করা হবে।

 

সূত্রঃ যুগান্তর