সদ্য প্রকাশিত
লন্ডনে নাহিদ ইসলামের অনুষ্ঠান শেষে সহিংসতা: ৬ জন গ্রেফতার, অভিযোগ গঠন হয়নি অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, লাভবান হচ্ছে ভারত তারেক রহমানের যোগ্য নেতৃত্বের কারণে আ.লীগের চেষ্টা সফল হচ্ছে না: রিজভী অপপ্রচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি আইজিপির রাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের মাটিতে কোনো দিন পতিত স্বৈরাচার ফিরে আসতে পারবে না হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন
বগুড়া

আদমদীঘিতে গ্যাস ট্যাবলেট সেবনে দুই যুবকের মৃত্যু

নিউজ ডেস্ক১১ সেপ্টেম্বর ২০২০১ মিনিট পড়া
আদমদীঘিতে গ্যাস ট্যাবলেট সেবনে দুই যুবকের মৃত্যু

আদমদীঘি প্রতিনিধি :
বগুড়ার আদমদীঘিতে গ্যাস ট্যাবলেট সেবন করে বাপ্পি (২০) এবং রঞ্জন রবিদাস (২৫) নামের দুই যুবকের মৃত্যু হয়েছে।

বাপ্পি উপজেলার নসরতপুর ইউপির শীতলাই গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। সে বাসের হেলাপাড়ের কাজ করতো। অন্যদিকে রঞ্জন রবিদাস তালশন গ্রামের বড়ুয়া রবিদাসের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার দুপুরে রঞ্জন রবিদাস তার বাড়িতে বিষাক্ত গ্যাসবড়ি সেবন করে। তাকে প্রথমে আদমদীঘি ও পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে বিকেল ৪টায় চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় বাপ্পি বিষাক্ত গ্যাসবড়ি সেবন করে। তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে রাত সাড়ে ৯টায় সে মারা যায়।

আদমদীঘি থানার ওসি জালাল উদ্দীন বিষয়টি নিশ্চিত করেন।