সদ্য প্রকাশিত
লন্ডনে নাহিদ ইসলামের অনুষ্ঠান শেষে সহিংসতা: ৬ জন গ্রেফতার, অভিযোগ গঠন হয়নি অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, লাভবান হচ্ছে ভারত তারেক রহমানের যোগ্য নেতৃত্বের কারণে আ.লীগের চেষ্টা সফল হচ্ছে না: রিজভী অপপ্রচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি আইজিপির রাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের মাটিতে কোনো দিন পতিত স্বৈরাচার ফিরে আসতে পারবে না হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন
বগুড়া

বগুড়ায় আল-আমিন কমপ্লেক্সের মোবাইল মার্কেটে আগুন

নিউজ ডেস্ক৮ সেপ্টেম্বর ২০২০২ মিনিট পড়া
বগুড়ায় আল-আমিন কমপ্লেক্সের মোবাইল মার্কেটে আগুন

বগুড়া শহরের আল-আমিন কমপ্লেক্সের তৃতীয় তলায় মোবাইল মার্কেটে আগুন লাগার খবর পাওয়া গেছে।

সোমবার রাতে নবাববাড়ি সড়কের ওই মার্কেটে অগ্নিকাণ্ডে অপপো ও শাওমি কাস্টমার কেয়ারসহ তিনটি দোকান পুড়ে গেছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাতটি টিম ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। মঙ্গলবার দুপুর পর্যন্ত ক্ষতির পরিমাণ জানা সম্ভব হয়নি।

বগুড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক আবদুল হামিদ জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। ক্ষতি সম্পর্কে তদন্ত চলছে। পরে এ ব্যাপারে মন্তব্য করা সম্ভব হবে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার রাত সাড়ে ১০টার দিকে শহরের নবাববাড়ি সড়কে আল-আমিন কমপ্লেক্সের তৃতীয় তলায় মোবাইল মার্কেটে আগুনের সূত্রপাত হয়। আগুনের শিখা ও ধোঁয়া দেখে পথচারীরা ফায়ার সার্ভিসে খবর দেন। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নেভাতে শুরু করে। তাদের সঙ্গে পুলিশ সদস্য ও স্থানীয় জনগণ যোগ দেন। প্রায় ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

বগুড়া সদর ফাঁড়ির টিএসআই খোরশেদ আলম রবি জানান, ধারণা করা হচ্ছে– অপপোর কাস্টমার কেয়ার সেন্টার থেকে আগুনের সূত্রপাত হয়েছে। পরে শাওমি ও ক্যাজিকেল নামে একটি দোকানে ছড়িয়ে পড়ে।

বগুড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক আবদুল হামিদ জানান, অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত চলছে। তিনি আরও জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছিল।

 

সূত্রঃ যুগান্তর