সদ্য প্রকাশিত
লন্ডনে নাহিদ ইসলামের অনুষ্ঠান শেষে সহিংসতা: ৬ জন গ্রেফতার, অভিযোগ গঠন হয়নি অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, লাভবান হচ্ছে ভারত তারেক রহমানের যোগ্য নেতৃত্বের কারণে আ.লীগের চেষ্টা সফল হচ্ছে না: রিজভী অপপ্রচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি আইজিপির রাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের মাটিতে কোনো দিন পতিত স্বৈরাচার ফিরে আসতে পারবে না হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন
বগুড়া

আদমদীঘিতে আউশের নমুনা শস্য কর্তন

নিউজ ডেস্ক৭ সেপ্টেম্বর ২০২০১ মিনিট পড়া
আদমদীঘিতে আউশের নমুনা শস্য কর্তন


আদমদীঘি প্রতিনিধি :
বগুড়ার আদমদীঘিতে আউশের নমুনা শস্য কর্তন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দিনব্যাপী বিভিন্ন গ্রামের মাঠে এ নমুনা শস্য কর্তন করা হয়।

এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বগুড়ার উপপরিচালক কৃষিবিদ মো. দুলাল হোসেন, বগুড়ার অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) কৃষিবিদ আ.জা.ম আহসান শহীদ সরকার ও আদমদীঘি উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মিঠু চন্দ্র অধিকারী প্রমূখ।

তারা বীজ উৎপাদন ব্লকে ব্রি-ধান ৮৫ জাতের আউশ ধানের নমুনা শস্য কর্তন শেষে রোপা আমনের প্রদর্শনী ও পার্চিং কার্যক্রম, সবজি-পুষ্টি বাগানের প্রদর্শনী, লেবুজাতীয় ফসল মাল্টা ও লেবুর প্রদর্শনী, আইএফএমসি কৃষক মাঠ স্কুল, এনএটিপির কৃষক তথ্য ও পরামর্শ কেন্দ্র, ঔষধি গাছের প্রদর্শনী পরিদর্শন করেন।
এছাড়া কৃষি উদ্যোক্তা এস. আলমের ভিয়েতনামী খাটো জাতের নারিকেল বাগান পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন।