সদ্য প্রকাশিত
লন্ডনে নাহিদ ইসলামের অনুষ্ঠান শেষে সহিংসতা: ৬ জন গ্রেফতার, অভিযোগ গঠন হয়নি অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, লাভবান হচ্ছে ভারত তারেক রহমানের যোগ্য নেতৃত্বের কারণে আ.লীগের চেষ্টা সফল হচ্ছে না: রিজভী অপপ্রচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি আইজিপির রাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের মাটিতে কোনো দিন পতিত স্বৈরাচার ফিরে আসতে পারবে না হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন
বগুড়া

বগুড়ায় করোনায় দুই দিনে শনাক্ত ১১০, মৃত্যু ৩ জনের

নিউজ ডেস্ক১ সেপ্টেম্বর ২০২০১ মিনিট পড়া
বগুড়ায় করোনায় দুই দিনে শনাক্ত ১১০, মৃত্যু ৩ জনের

বগুড়ায় গত দুই দিনে ১১০ জন নতুন করে করোনায় শনাক্ত হয়েছে। এই নিয়ে বগুড়ায় মোট আক্রান্ত হয়েছে ৬ হাজার ৬৬৯ জন। আর জেলায় নতুন করে মারা গেছেন ২ জন। মোট মৃত্যুর সংখ্যা এখন ১৫৩ জন। জেলায় এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৫ হাজার ৫৬২ জন।

বগুড়া সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. ফারজানুল ইসলাম জানান, সোমবার নতুন করে আক্রান্ত হয়েছে ৪৬ জন। আর রবিবার ৩০ আগস্ট আক্রান্ত হয়েছে ৬৪ জন। সোমবার নতুন করে মারা যাওয়া দুইজনের মধ্যে কাটনারপাড়ার আব্দুল মজিদ (৬৫)। অপরজন লতিফপুর কলোনির মোছা. জুলেখা (৪২)। এর আগে রোববার শহরের জলেশ্বরীতলা এলাকার বাসিন্দা আব্দুল বাশার (৬৮) করোনায় আক্রান্ত হয়ে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে মারা যান। আক্রান্তদের মধ্যে বগুড়া সদর উপজেলায় সবচেয়ে বেশি। সোমবার ৪৬ জনের মধ্যে বগুড়া সদরেই আক্রান্ত হয় ৩৯ জন। সূত্র: বাংলাদেশ প্রতিদিন