সদ্য প্রকাশিত
লন্ডনে নাহিদ ইসলামের অনুষ্ঠান শেষে সহিংসতা: ৬ জন গ্রেফতার, অভিযোগ গঠন হয়নি অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, লাভবান হচ্ছে ভারত তারেক রহমানের যোগ্য নেতৃত্বের কারণে আ.লীগের চেষ্টা সফল হচ্ছে না: রিজভী অপপ্রচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি আইজিপির রাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের মাটিতে কোনো দিন পতিত স্বৈরাচার ফিরে আসতে পারবে না হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন
বগুড়া

ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে গৃহবধূর আত্মহত্যা

নিউজ ডেস্ক৩০ আগস্ট ২০২০১ মিনিট পড়া
ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে গৃহবধূর আত্মহত্যা

আদমদীঘি  প্রতিনিধি  বগুড়ার আদমদীঘির সান্তাহার রেলওয়ে থানাধীন নলডাঙ্গা স্টেশন এলাকায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে শাহেরা আক্তার (৩৮) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। রবিবার সকালে সান্তাহার রেলওয়ে থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে।
সান্তাহার রেলওয়ে থানার উপ-পরিদর্শক নজরুল ইসলাম জানান, শাহেরা রাজশাহীর বাগমারার অর্জুনপাড়া গ্রামের দুবাই প্রবাসী ছিদ্দিকুর রহমানের স্ত্রী। ট্রেনের অপেক্ষায় শাহেরা শনিবার সকাল থেকে নলডাঙ্গা রেলওয়ে স্টেশনে বসে ছিল।
দুপুর দেড়টার দিকে চিলাহাটি থেকে খুলনাগামী রুপসা আন্তঃনগর এক্সপ্রেস নলডাঙ্গা রেলওয়ে স্টেশনের দক্ষিণে পৌঁছালে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।