রাজশাহীর খবর

গোদাগাড়ীতে গলায় ফাঁস দিয়ে গৃহবধুর আত্নহত্যা

নিউজ ডেস্ক২১ জুলাই ২০১৬১ মিনিট পড়া

গোদাগাড়ী প্রতিনিধিঃ

রাজশাহীর গোদাগাড়ীতে শাহনাজ বেগম নামের এক গৃহবধু গলায় ফাঁসদিয়ে আত্নহত্যা করেছে। বৃহস্পতিবার বিকালে আসর আযানের পর এ ঘটনা ঘটে।

 

নিহত শাহনাজ বেগম (২২) মোহনপুর ইউনিয়নের জৈটাবটতলা গ্রামের বাবুর স্ত্রী।

 

গোদাগাড়ী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক সিল্কসিটি নিউজকে জানান, জৈটাবটতাল গ্রামের বাবুর স্ত্রী আসরের আযানের পর বৃষ্টি শুরু হলে একায় নিজের শয়ন কক্ষে ভেতর হতে দরজা লাগিয়ে দেয়। পরে তার ছেলেমেয়ে দরজার সামনে এসে দরজা ঘরে প্রবেশ করার জন্য কান্নাকাটি শুরু করে। পরে আসে পাশের লোকজন জানতে পেরে দরজা খুলে প্রবেশ করে শাহনাজ বেগম কে ঘরের ছাদে দঁড়ি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে ঝুলন্ত  দেখতে পায়। পরে থানা পুলিশ কে জানালে গোদাগাড়ী মডেল থানা পুলিশ লাশ উদ্ধার করে রাতে গোদাগাড়ী থানায় নিয়ে যায়। তবে আত্নহত্যার সঠিক কারন এখনো জানাযায়নি বলে জানান পুলিশ ,তবে তার বিভিন্ন অসুক ছিলো বলে জানাযায়।

 

এ বিষয়ে গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম আবু ফরহাদ  সিল্কসিটি নিউজকে বলেন লাশ ময়না তদন্ত্রের জন্য রাজশাহী মেডিকেল ফরেনসিক বিভাগে  পাঠানো হবে তবে এখনো কোনা মামলা রেকর্ড হয়নি।

স/অ