সদ্য প্রকাশিত
লন্ডনে নাহিদ ইসলামের অনুষ্ঠান শেষে সহিংসতা: ৬ জন গ্রেফতার, অভিযোগ গঠন হয়নি অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, লাভবান হচ্ছে ভারত তারেক রহমানের যোগ্য নেতৃত্বের কারণে আ.লীগের চেষ্টা সফল হচ্ছে না: রিজভী অপপ্রচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি আইজিপির রাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের মাটিতে কোনো দিন পতিত স্বৈরাচার ফিরে আসতে পারবে না হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন
বগুড়া

বগুড়া বিয়ামে ছাত্রী হয়রানি : ২ শিক্ষক বরখাস্ত

নিউজ ডেস্ক২৯ আগস্ট ২০২০১ মিনিট পড়া
বগুড়া বিয়ামে ছাত্রী হয়রানি : ২ শিক্ষক বরখাস্ত

বগুড়ার বিয়াম মডেল স্কুল ও কলেজে ছাত্রীদের বিভিন্ন ধরনের হয়রানির অভিযোগে অভিযুক্ত দুজন প্রভাষককে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। শুক্রবার রাতে জেলা প্রশাসকের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। এ প্রেস বিজ্ঞপ্তিতে জেলা প্রশাসক মো. জিয়াউল হক জানান, ওই দুই শিক্ষকের অভিযোগের বিষয়ে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বগুড়া বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজের বাংলা বিভাগের প্রভাষক আব্দুল্লাহ আল মাহমুদের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দেন এক সাবেক ছাত্রী। ওই পোস্টে ঘটনা ধামাচাপা দেওয়ার অনুরোধ করার অডিও রেকর্ড সংযুক্ত করেন ওই ছাত্রী।

পোস্ট দেওয়ার পর পরই এটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। পরে ওই শিক্ষক নানাভাবে ছাত্রী ও তার পরিবারকে হুমকি-ধমকি দিচ্ছেন বলে জানা গেছে।

 

সূত্রঃ কালের কণ্ঠ