সদ্য প্রকাশিত
লন্ডনে নাহিদ ইসলামের অনুষ্ঠান শেষে সহিংসতা: ৬ জন গ্রেফতার, অভিযোগ গঠন হয়নি অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, লাভবান হচ্ছে ভারত তারেক রহমানের যোগ্য নেতৃত্বের কারণে আ.লীগের চেষ্টা সফল হচ্ছে না: রিজভী অপপ্রচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি আইজিপির রাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের মাটিতে কোনো দিন পতিত স্বৈরাচার ফিরে আসতে পারবে না হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন
বগুড়া

বগুড়ায় করোনায় ও উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু

নিউজ ডেস্ক১৪ আগস্ট ২০২০২ মিনিট পড়া
বগুড়ায় করোনায় ও উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু
Corona virus disease COVID-19 medical web banner with SARS-CoV-2 virus molecule and text on a white background. Horizontal vector illustration

বগুড়ায় করোনাভাইরাসে সংক্রমিত হয়ে চিকিৎসাধীন অবস্থায় এক নারী এবং করোনার উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত নয়টা থেকে আজ শুক্রবার সকাল ছয়টার মধ্যে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে তাঁদের মৃত্যু হয়।

করোনায় মারা যাওয়া ওই নারীর নাম আনোয়ারা বেগম (৬৩)। তিনি সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা এলাকার আবদুস সোবহানের স্ত্রী। আর উপসর্গ নিয়ে মারা যাওয়া ব্যক্তিরা হলেন মোস্তাফিজুর রহমান (৬৩), নাজিম উদ্দিন (৬০) ও ইব্রাহিম হোসেন (৯০)।

হাসপাতাল সূত্র জানায়, করোনায় আক্রান্ত ওই নারী গত বুধবার রাত ১০টার দিকে হাসপাতালে ভর্তি হন। ভর্তির ২৪ ঘণ্টার মধ্যেই তিনি মারা যান। করোনা উপসর্গ নিয়ে মোস্তাফিজুর রহমান ৯ আগস্ট হাসপাতালে ভর্তি হন। তাঁর নমুনা সংগ্রহ করা হয়েছে। নমুনা পরীক্ষার প্রতিবেদন আসার আগেই তিনি মারা গেলেন। নাজিম উদ্দিনকে গতকাল হাসপাতালে ভর্তি করা হয়। করোনা পরীক্ষার জন্য নমুনা মেডিকেল কলেজের আরটি-পিসিআর ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে। প্রতিবেদন আসার আগেই তিনি মারা গেছেন। আর ইব্রাহিম হোসেন উপসর্গ নিয়ে হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন ছিলেন। আজ সকাল ছয়টার দিকে তাঁর মৃত্যু হয়েছে।

কোভিড–১৯ রোগে আক্রান্ত একজন ও উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক আবদুল ওয়াদুদ বলেন, হাসপাতালে দুদিনে কোভিড–১৯–এ আক্রান্ত দুজন ও করোনা উপসর্গ নিয়ে আটজনের মৃত্যু হয়েছে।

প্রথম আলো